ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- Update Time : ১২:৪১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এর পুরষ্কার বিতরণী মঙ্গলবার ফুলতলী ছাহেব বাড়িতে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা গুফরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে কুরআন তিলাওয়াত করেন যথাক্রমে হিফয ইবতেদায়ী শ্রেণিতে প্রথম স্থান লাভকারী ছাত্র মো. মোস্তাকিম আহমদ, হিফয মাধ্যমিক শ্রেণিতে প্রথম স্থান লাভকারী ছাত্র মুনজির আব্দুস সামী, হিফয উচ্চ মাধ্যমিক শ্রেণিতে প্রথম স্থান লাভকারী ছাত্র হাসান আহমদ ও হিফয তাকমীল শ্রেণিতে প্রথম স্থান লাভকারী ছাত্র মো. আজিজুর রহমান মনজু। এরপর বিজয়ী ছাত্রদের মধ্যে পুরষ্কার তুলে দেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন- ভারতের উজানডিহির পীর ছাহেব সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী সহ অতিথিবৃন্দ।





























