বিশ্বনাথে বিএনপি নেতা ফয়জুর রহমানের দাফন সম্পন্ন : শোক
- Update Time : ০৭:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আমেরগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান (৫০) এর দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার বেলা ২টায় আমেরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
দুই সন্তানের জনক বিএনপি নেতা ফয়জুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি হঠাৎ করে হৃদরোগে (হার্ড এ্যাটাক) আক্রান্ত হলে পড়লে তাৎক্ষকি তাকে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাত ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এদিকে বিএনপি নেতা ফয়জুর রহমানের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, নিখোঁজ ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম আছকির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এ টি এম নুর উদ্দিন, সাধারণ সম্পাদক আলতাব মিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





























