০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ‘কাব ক্যাম্পুরী ও পিএল কোর্স’র তাবুজলসায় শফিক চৌধুরী

  • Update Time : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে স্কাউটসরাই সোনার বাংলা বিনির্মানের প্রধান হাতিয়ার হবেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশকে আরোও শান্তিময় করে গড়ে তুলতে স্কাউটসরাই সমাজের সকল অন্ধকার দূর করে, সবাইকে আলোতে নিয়ে আসবে। মাদক-জঙ্গি ও সন্ত্রাসবাদ মুক্ত সমাজ বিনির্মান করতে স্কাউটস আন্দোলনকে জোরদার করতে হবে।

তিনি সোমবার রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার অংশগ্রহনে অনুষ্ঠিত ৫ (১১-১৫ জানুয়ারী) দিনব্যাপী ‘কাব ক্যাম্পুরী ও পিএল কোর্স’র তাবু জলসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। মঙ্গলবার পিএল কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।
উপজেলা স্কাউটসের কমিশনার নেহারুন নেছার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কোর্সের কোর্স লিডার ঈসমাইল আলী বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা আবদুর নূর, ইয়াসিন মিয়া, তৈমুছ আলী, উপজেলা স্কাউটসের সহ সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, কবির উদ্দীন, আলা উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুগ্ম সম্পাদক গৌছ আলী, শিক্ষক ফখর উদ্দিন, আবদুর রহিম, ফারুক ইকবাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, শ্রমিক লীগ নেতা মতছির আলী, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, নূরশেদ আহমদ, মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, দুদু মিয়া, রুবেল আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ‘কাব ক্যাম্পুরী ও পিএল কোর্স’র তাবুজলসায় শফিক চৌধুরী

Update Time : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯