০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের নেতাকর্মীদের প্রতি ড. মোমেনের কিছু অনুরোধ

  • Update Time : ০২:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন শপথ গ্রহণের পর প্রথম সিলেটে আসছেন মঙ্গলবার (১৫ জানুয়ারি)। দুদিনের সফরে ড. মোমেন হজরত শাহাজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। সিলেটে আগমণ নিয়ে সোমবার রাতে নেতাকর্মীদের কিছু অনুরোধ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ড. মোমেন। পাঠকদের উদ্দেশ্যে স্ট্যাটাটি হুবুহু তুলে ধরা হলো-

প্রিয় সিলেটবাসী, আসসালামু ওয়ালাইকুম মঙ্গলবার দুপুর ১:৩০ ঘটিকার সময় আমি আমার প্রিয় মাতৃভূমি সিলেটে আসছি। আপনাদের দেয়া পবিত্র আমানত ভোটের মাধ্যমে জয়লাভ এবং যথাক্রমে এমপি ও মন্ত্রীসভায় যোগদানের পর এটাই আমার প্রথম সিলেট সফর।

প্রিয় সিলেটবাসী, আমি জানি আপনারা আজ অত্যন্ত আনন্দিত। আমি এটাও জানি যে আপনারা অনেকে উল্লাসিত হবেন আমাকে আপনাদের মাঝে পেয়ে।

আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এমন কোন কার্যক্রম পরিচালনা করবেন না যাতে নগরবাসী দূর্ভোগের স্বিকার হন এবং আমি আরও বলতে চাই আপনারা কোনভাবেই যেন সড়ক আইন ভঙ্গ না করেন। যেমনঃ হেলমেট ছাড়া মটরসাইকেল চালানো, অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল যোগে এয়ারপোর্টে আসা। এছাড়াও আমার অনুরোধ আপনারা যেন এয়ারপোর্টের কোনরূপ শৃঙ্খলা ভঙ্গ না করেন যাতে অন্য কোন যাত্রী কষ্ট পায় কিংবা প্রচলিত আইন ভঙ্গ করেন।

আমার আরও একটি বিশেষ অনুরোধ আমার সাথে সাক্ষাত করার সময় কোনরূপ ফুল বা উপহার সামগ্রী না নিয়ে আসার জন্য। আমি মনে প্রানে বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার কাছে সব থেকে বড় পাওয়া। ধন্যবাদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটের নেতাকর্মীদের প্রতি ড. মোমেনের কিছু অনুরোধ

Update Time : ০২:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯