১৫ই জানুয়ারি জনসমুদ্রে পরিণতে হবে ফুলতলী
- Update Time : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র:) ছিলেন একজন যুগশ্রেষ্ট আলিম ও বুযুর্গ। তিনি দ্বীনের খিদমতে অসামান্য ভূমিকা রেখেছেন।সমাজ সেবায়ও সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন।তার অসামান্য অবদানের জন্য তিনি অমর হয়ে আছেন। তিনি সবার কাছে ফুলতলী ছাহেব নামে পরিচিত।তার নাম হলো আব্দুল লতিফ চৌধুরী।তিনি ২০০৮ সালের ১৬ই জানুয়ারি সিলেটে ইন্তেকাল করেন।তার স্বরণে প্রতিবছর ১৫ই জানুয়ারি ফুলতলীর বালাই হাওরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়। সিলেট ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন প্রান্তর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা তার নিজ গ্রামের বালাই হাওর নামক স্থানে সমাবেত হয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করেন।এছাড়াও এখানে আগমন ঘঠে দেশ বিদেশের অনেক উলামায়ে কেরামগণের।ইসালে সাওয়াব বাস্তবায়নে ফুলতলীতে চলেছে সবধরনের প্রস্তুতি।এবছর দুই হাজার বর্গফুট এলাকা জুড়ে করা হয়েছে মাহফিলের প্যান্ডেল ।মাহফিলের মূল স্টেজ ২৭ হাজার বর্গফুট, মূল প্যান্ডেল ৮১ হাজার বর্গফুট এবং প্যান্ডেলের বাহিরে বসার জন্য ১ লক্ষ ২০ হাজার বর্গফুটের জায়গা প্রস্তুত করা হচ্ছে।দিন দিন বেশি লোকের সমাগম হওয়ায় গত বছরের তুলনায় এবছর মাহফিলের প্যান্ডেলের আয়তন বৃদ্ধি করা হয়েছে।





























