১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিনা ভোটে আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই : মুহিবুর রহমান

  • Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন-যে ব্যক্তি দুর্নীতি, ঘুষ নিয়ে বিগত দিনে মানুষকে হয়রানী করেছে তাকে প্রতিহত করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অনুরোধে এবং বিশাল জনসমর্থন নিয়ে নির্বাচনে আসা হয়েছে আমার।
২০১৪ সালের মত বিনা ভোটে আর কেউ নির্বাচিত হতে পারবেনা। এবার যেখানে অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন হবে জনগণকে সাথে নিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। তিনি বলেন, আমি নিরপেক্ষ নয়। আমি সত্যের পক্ষে। সাদাকে সাদা আর কালোকে কাল বলতে আমি ভয় করি না। আজ মঙ্গলবার ওসমানীনগর উপজেলার তাজপুরবাজারে গণমিছিল শেষে পদসভায় তিনি এসব কথা বলেন।
এসময় ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, ওয়াহাব আলী মেম্বার, ডাব প্রতিকের সমর্থক মুহিবুর রহমান মবু, নুরুল ইসলাম, আবুল বসর, গিয়াসউদ্দিন, নেছার আলী, সুন্দর আলী, জাহেদ আহমদ, বশির খান, জায়েদ আহমদসহ ওসমানীনগর উপজেলার সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিনা ভোটে আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই : মুহিবুর রহমান

Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮