০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মী গ্রেফতার
- Update Time : ০৩:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জিদান আল-মুসা জানান, মহানগর এলাকা থেকে আটক ২৫জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।





























