০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা দিয়েও রেহাই মিলছে না বিশ্বনাথের রহমানের!

  • Update Time : ০৩:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: মামলা থাকা স্বত্তেও সিলেটের বিশ্বনাথে বাদীর জায়গা দখলের চেষ্টা ও তাকে প্রাণনাশের হুমকী দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের মৃত মাহমদ আলীর পুত্র আবদুর রহমান গেদাই।

জানা যায়, আবদুর রহমান গেদাই গত ১৯ জুলাই সকালে তার বাড়ীর পাশে নিজের ৭ শতক ভূমিতে গাছ রোপন করতে গেলে একই গ্রামের মৃত ওয়াছিব উল্লাহ’র পুত্র সত্তার আলী তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে তার বসত ঘরে আশ্রয় নিলে সত্তার আলীরা সেখানেও হামলা করে। তাদেরকে বাধা দিতে এসে হামলার শিকার হন রহমানের ভাই আশিক আলী। এমন অভিযোগ এনে আবদুর রহমান গেদাই বাদী হয়ে সত্তার আলীকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৭/১৬১।
আবদুর রহমান গেদাই বলেন, ‘সত্তার আলী আমার রামপাশা মৌজার জে এল নং ৫৭ এবং ৪৬৫ খতিয়ানের ৭ শতক ভূমি জোরপূর্বক দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একের পর এক হুমকি দিয়ে আসছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আমাকে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। যে কোন সময় আমি সত্তার আলীদের আক্রমণের শিকার হতে পারি।’

এ ব্যাপারে সত্তার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আবদুর রহমান গেদাই’র সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শফিকুল ইসলাম বলেন, তদন্ত শেষে সব আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়েছে। মামলার বাদীকে হুমকী প্রদানের কোনো অভিযোগ আমি পাইনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মামলা দিয়েও রেহাই মিলছে না বিশ্বনাথের রহমানের!

Update Time : ০৩:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮