০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় : খালেদা জিয়ার জন্য জীবন দেব, তাকে মুক্ত করে ছাড়ব

  • Update Time : ০৫:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘খালেদা জিয়ার জন্য লড়াই করব, তার জন্য জীবন দেব, তাকে মুক্ত করে ছাড়ব।’

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যের ফের সংলাপ প্রসঙ্গে মান্না বলেন, বুধবার যে সংলাপ হবে, সে সংলাপে শুধু মুখে নয়; লিখিত অঙ্গীকার করতে হবে।

গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে রাজনৈতিক মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর তালিকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংলাপে মির্জা ফখরুলের কাছে তালিকা চেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দেন একদিকে, আর অন্যদিকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, কারও নামে মিথ্যে মামলা দেয়া যাবে না। গ্রেফতার করা যাবে না। কোনো গায়েবি মামলা দেয়া যাবে না।

মঙ্গলবার সমাবেশের পর থেকে পুলিশকে আর সরকারের নির্দেশ না মানারও আহ্বান জানান জাতীয় ঐক্যের এ নেতা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

প্রধান বক্তার বক্তব্য দেন জেএসডির সভাপতি আসম আবদুর রব। আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অনেকে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় : খালেদা জিয়ার জন্য জীবন দেব, তাকে মুক্ত করে ছাড়ব

Update Time : ০৫:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮