প্রিন্সিপাল হাবিবুর রহমানের ইন্তিকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ
- Update Time : ০৯:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামেয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের (প্রিন্সিপাল হুজুর) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ ও সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুর এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর ছিল একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমীন। বিজ্ঞপ্তি





























