সিলেট তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদ’র কমিটি গঠন
- Update Time : ০২:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ব্যবসায়ী কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে সিলেট নগরীর তালতলার সর্বস্থরের ব্যবসায়ীদের নিয়ে যাত্রা শুরু করলো তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকল ব্যবসায়ীদের নিয়ে এক অনাঢ়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে ২০১৭-২০১৯ সালের জন্যে এ কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতি ক্রমে সৈয়দ সাইদুল হক’কে সভাপতি ও জামাল উদ্দিন আহমেদ’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি এটিএম তারেক, শাহ মোঃ বদরুল হক, মোঃ এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ কাওছার উদ্দিন, অর্থ সম্পাদক বদরুল ইসলাম, দফতর সম্পাদক সাইফুল ইসলাম,
কমিটির সদস্যরা হলেন, ডাঃ কামাল খান, মিহির ঘোষ, এনাম আহমদ, এহতেশামাউল হক রানা, আব্দুল ওয়াদুদ, ফুজায়েল আহমদ জনি ও রুহুল আমিন। এ সময় সংগঠনের জন্য কয়েকজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গদেরকে উপদেষ্টা হিসেবে রাখা হয়।
তারা হলেন, হাজী বদরুল ইসলাম, মকসুদ বখত, হাজী মইনুল ইসলাম, কামাল উদ্দিন রাসেল, শাহ আসাদুজ্জামান, আব্দুস শহিদ ও আনসার আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি





























