বারকুটি হুজুর আর নেই : অাজ বাদ আসর নিজ এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে
- Update Time : ০২:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বৃহত্তর সিলেটের বয়োবৃদ্ধ শায়খুল হাদিস অাল্লামা শায়খ হুসাইন আহমদ (বারকুটি হুজুর) অার নেই।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘ কয়েক বছরের সফল সভাপতি, কয়েকটি মাদ্রাসার শায়খুল হাদীস অাল্লামা শায়খ মাওলানা হুসাইন আহমদ (বারকুটী হুজুর) ১১ আগস্ট রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ অাজ রোববার বাদ অাসর সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার তার নিজ গ্রাম বারোকুটে অনুষ্ঠিত হবে।
বারকুটি হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ :
শায়খুল হাদিস অাল্লামা হুসাইন আহমেদ (বারকুটি হুজুর)র ইন্তেকালে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী অাত্মার মাগফিরাত কামনা করেন, জামেয়া সৈয়দপুর, জগন্নাথপুরের মুহতামিম শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, শিক্ষাসচিব শায়খুল হাদিস শায়খ সৈয়দ অাব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলমী ছাত্র মজলিস সিলেট জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া প্রমূখ। এক যৌথ শোক বার্তায় বলেন, মরহুমের ইন্তেকালে জাতী হারিয়েছে একজন দ্বীনের খাদেম বয়োবৃদ্ধ শায়খুল হাদিস ও ইসলামী রাজনীতির এবং সময়পযোগী বুদ্ধিভিত্তিক একজন জ্ঞানগর্ব সংগঠক শায়খুুুল হাদিসকে। মরহুমের এ স্থান যা অার সহজে পুরন হওয়ার নয়।
হযরতের মৃত্যুর পূর্বে নানান রোগে অাক্রান্ত করলেও হযরত বারোকুটি হুজুরের ইলমের জজবায় বিতরে রোগে কাবু করতে পারেনী। রোগে অাক্রান্ত তার পরও যখন হযরত হাদিস পড়তেন অাশপাশের লোকজন তখন ভুজতেও পারেনি যে হযরত রোগে অাক্রান্ত রয়েছেন, হাদিস পড়ার এমন ছিল হযরতের ইলমের জজবা।

























