জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি
- Update Time : ০৫:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বনাথে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে আগামী ১৮ জুলাই সকাল ১১টায় স্থানীয় বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়, সকাল ১০টা থেকে বিকেল ৫টায় মাইক যোগে প্রচারনা। ১৯ জুলাই ২য় দিনে র্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
আগামী ২০ জুলাই ৩য় দিনে বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরে অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন। ২১জুলাই ৪র্থ দিনে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। ২২ জুলাই ৫ম দিনে বিভিন্ন স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৩ জুলাই ৬ষ্ট দিনে হাট ও বাজার,জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্বকরণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৪ জুলাই ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ মূল্যায়ন সভা, সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলা ভূইয়া।





























