ইলিয়াসপত্নী লুনার সঙ্গে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- Update Time : ১২:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে শনিবার বিকেলে ইলিয়াস আলীর নিজ বাড়ি উপজেলার রামধানা গ্রামে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী ও বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আখলিছ আলী সরকার, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এটি নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ, বিএনপি নেতা আমিনুর রহমান চুনু, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আবদুর রব সরকার, আবদুস সালাম, মাসুদ আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ,ইমরান আহমদ সুমন, ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনু, রিংকু, শহিদুল ইসলাম, আফজল, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু প্রমুখ।




























