১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে ৪ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
- Update Time : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঈদের আগে ও পরে ৪ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায়’ এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ঈদে বাড়িতে যাবার সময় যেন কোন ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।





























