বিশ্বনাথের গোয়ালগাঁও গ্রামে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার গোয়ালগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিকের বাড়িতে মাহমুদ আলী-জয়বুননেছা এবং সালেহ আহমদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রামের ৬৫টি পরিবারের মধ্যে এই খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
গ্রামের মুরব্বি হাজী মছদ্দর আলীর সভাপতিত্বে ও সংগঠক আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার। শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ আব্দুল হক ও দোয়া পরিচালনা করেন গোয়ালগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠক তজম্মুল আলী, আব্দুল আহাদ, ফারুক আলী, মুসলিম আলী, শফিক আহমদ, মস্তাব আলী, মাওলানা মকবুল আহমদ প্রমুখ।




























