১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন’কে ‘দাদুভাই’র অনুদান প্রদান
- Update Time : ০২:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন’কে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮মে) দুপুরে ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন’র সভাপতি জুয়েল আহমদের হাতে নগদ ২০হাজার টাকা প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ও পালেরচক গ্রামের গ্রামের প্রবীণ মুরব্বী লয়লুছ আহমদ।
প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশ’র প্রতিষ্টাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার মতে, বিশ্বনাথের প্রবাসী ও প্রবাসী সংগঠনগুলো এভাবে এগিয়ে আসলে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন হওয়ার পাশাপাশি ভালো ভালো খেলোয়াড়ও তৈরী হবে।





























