০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মত টেস্টে অষ্টম স্থানে বাংলাদেশ
- Update Time : ০২:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: একধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পিছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি দলকে। আজ মঙ্গলবার আইসিসি নতুন র্যাঙ্কিং প্রকাশিত হয়। এতে বাংলাদেশ ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে যায় ক্যারিবীয়রা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল ৭২। ভারত ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ১১২ ও ১০৬ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় অবস্থানে।





























