১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে গ্রেফতার ১

  • Update Time : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরের নাওটানা ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর শ্রীপুর ইউনিয়নের হুকুমপুর গ্রামের আনোয়ার হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে পুলিশ। আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্য খসরুল আলম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন কমিউনিটি গার্ডের সদস্য। এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। এটি কমিউনিটি গার্ডের তত্ত্বাবধানে নির্মিত একটি ফসল রক্ষা বাঁধ।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, ‘এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। বাঁধটি টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্যরা নির্মাণ করেছেন। তারাই এটির দেখভাল করছেন। পাউবো যেসব হাওরে বাঁধ নির্মাণ করেছে সেগুলো এখন পর্যন্ত ভালো আছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে গ্রেফতার ১

Update Time : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮