০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্লোবাল উইমেনস লিডারশিপ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে নারীকে মূল ধারায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে এ বছর ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ২৭ এপ্রিল ‘গ্লোবাল সামিট অব উইমেন-২০১৮’-তে এই পুরস্কার দেওয়া হবে। ২৬ থেকে ২৮ এপ্রিলের এ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় ওই সফরে সিডনিতে কমনওয়েলথ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্য, বিনিয়োগসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গ্লোবাল উইমেনস লিডারশিপ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮