বিয়ের ১৫ দিন পর নববিবাহিত এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ
- Update Time : ০১:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিয়ের ১৫ দিন পর নববিবাহিত এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ।
নাটোরের লালপুরে বিয়ের ১৫ দিন পর নববিবাহিত এক কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
গত রোববার নিখোঁজ হওয়ার পর আজ বৃহস্পতিবারও তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ ফাতেমা খাতুন (১৫) নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বিকালে নাগশোষা গ্রামের মৃত তেজেন খানের মেয়ে হাজেরার বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে আর ফিরে যায়নি ফাতেমা।
মেয়ের বাবা মহির উদ্দিন জানান, ১৫ দিন আগে রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মেহের আলীর ছেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। সে ১৫ এপ্রিল বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ফিরতে দেরি হলে খোঁজাখুঁজি করি। ৫ দিন হলেও এখনও তাকে পাওয়া যায়নি। আমার মেয়েকে হাজেরার মেয়ে দিপালী কৌশলে অপহরণ করেছে। হাজেরার বাড়ির সবাই পালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মেয়ের পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।




























