হবিবপুরে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৫:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আতাউর রহমান ঢালী বলেছেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাজপথের বীর সৈনিক জননেতা এম ইলিয়াছ আলীকে অবিলম্বে ফিরিয়ে দাও। তা না হলে পরিণাম হবে ভয়াবহ। তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই সরকারকে ধিক্কার জানাই। তিনি আরো বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এজন্য জনগণের সহযোগিতা চাই।

১৪ মার্চ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের আয়োজনে ও ক্লাবের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা দুলদুল বারীর সার্বিক তত্ত্বাবধানে, সাবেক কৃতী ফুটবলার বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সার্বিক সহযোগিতায় পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে মাস ব্যাপী আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জননন্দিত পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান ও ক্লাবের সাধারণ সম্পাদক ছাত্রদল নেতা জাহেদ আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন,কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ খসরু, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদের আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ।
এ সময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, বিএনপি নেতা ও টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবিবুল বারী আয়হান, বিএনপি নেতা জামিল হোসেন গেদন, আলাল হোসেন, শাহেদ আহমদ, এখলাছুর রহমান লিকছন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আঙ্গুর আলী উপজেলা যুবদল নেতা ছায়াদুজ্জামান ছায়াদ, আনছার মিয়া, শামীনুর রহমান, গিয়াস উদ্দিন, রফিক মিয়া,হুমায়ুন কবির ফরিদী, গ্রিস যুবদল নেতা রাজন মিয়া তালুকদার, ছাত্রদল নেতা আব্দুস শহীদ, এনাম হোসেন অানা মেম্বার, সৈয়দ অাবু বক্কর, শামসুজ্জামান শামীম, সিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, আনোয়ার হোসেন আনহার, ছাত্রদল নেতা সুবের খান, শামীম খান, শরীফ হোসেন, অলিউর রহমান মিহাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী প্রতিযোগিতায় বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফুটবল একাডেমী ও সৈয়দপুর একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোল শুন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়।





























