০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির ফল ৬ মে প্রকাশ হতে পারে

  • Update Time : ০২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ৪ ও ৫ মে ছুটির দিন। এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ করা হবে, এটি ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এসএসসির ফল ৬ মে প্রকাশ হতে পারে

Update Time : ০২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮