০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিকশায় চড়ে মিঠামইন বাজার ঘুরলেন রাষ্ট্রপতি

  • Update Time : ০৮:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের বাজার রিকশায় চড়ে ঘুরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি বাজার ও বাজারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করে। এরপর মিঠামইন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. আবদুল হাই, রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ আবদুল হকসহ সরকারের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। এর আগে, মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেন। সন্ধ্যায় ওই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। সোমবার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় যাবেন। বিকেল পৌনে ৩টায় ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করে বিকেল ৩টায় তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টায় হেলিকপ্টারে করে অষ্টগ্রাম উপজেলায় গিয়ে দুপুর ১টায় ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ’এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি অষ্টগ্রাম খেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। ১৪ মার্চ রাতে তিনি অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন। বুধবার (১৫ মার্চ) সকালে অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কাজ পরির্দশন করে বেলা সাড়ে ১১টায় অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রিকশায় চড়ে মিঠামইন বাজার ঘুরলেন রাষ্ট্রপতি

Update Time : ০৮:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭