কোটা বাতিল আন্দোলনের সমর্থনে লন্ডনে ছাত্র শিক্ষকদের সমাবেশ
- Update Time : ১২:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: কোটা বাতিল আন্দোলনের সমর্থনে লন্ডনে ছাত্র শিক্ষকদের সমাবেশ : হুমকি ও চাপ উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রাখুন
চাকুরীতে বৈষম্যমূলক কোটানীতি বাতিলের দাবীতে ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে লন্ডনে ছাত্র শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার চাপ ও হুমকির মুখে নতি স্বীকার না করে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয় ।
৯ এপ্রিল L S C I স্টুডেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড: এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড: হাসনাত হোসাইন এম বি ই ।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক ছাত্র নেতা আব্দুল কাদির সালেহ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ছাত্র নেতা নসরুল্লাহ খান জুনায়েদ , ছাত্র নেতা ও গ্রেটার সিলেট কাউন্সিলের উপদেষ্টা মির্জা আসহাব বেগ,
পি এইচ ডি গবেষক ও দারুল ইহসান বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাবুল হক, ছাত্র নেতা দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, রাজ হাসান, শফিক খান।
সভায় আন্দোলন দমনে পুলিশী বর্বরতার ও সংসদে মতিয়া চৌধুরীর আন্দোলনরত ছাত্রদের রাজাকার আখ্যায়িত করে দেয়া বক্তব্যের নিন্দা জানানো হয়।
সভায় সরকার দলীয় ক্যাডারদের দ্বারা রামদা ও অস্ত্র নিয়ে আন্দোলন রত ছাত্রদের নির্যাতন ও হুমকি প্রদর্শনে সাধারন ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় আগামী ১১ এপ্রিল বুধবার সন্ধ্যা ৮-০০টায়
L S C I স্টুডেন্ট অডিটোরিয়ামে পরবর্তী সমাবেশ
আহবান করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র শিক্ষকগণকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবিশেষ আহবান জানানো হয়।




























