০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে হবে নির্বাচনকালীন সরকার’
- Update Time : ০৩:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে ১৪ দলের প্রতিনিধি থাকবে কি না বড় কথা নয়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। তবে এর আকার হবে ছোট। যা হবে প্রধানমন্ত্রী করবেন। এটা তার এখতিয়ার।
তিনি বলেন, এখন বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। গতবার তাদেরকে নির্বাচনকালীন সরকারে ডাকা হয়েছিল। কিন্তু তারা সাড়া দেননি।




























