এলোহা সিলেটের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
গ্রীন ফেয়ার কিন্ডার গার্ডেন ও এলোহা সিলেট শাখার যৌথ উদ্যোগে গতকাল ২২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাজিটুলাস্থ ইগনাইট এডুকেশন কমপ্লেক্স-এ প্রথম কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১ম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি ও ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত দু’বিভাগে অর্ধ শতাধিক শিক্ষার্থী এ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা চলাকালে হল পরিদর্শন করেন দি রয়েল এমসি একাডেমীর অধ্যক্ষ মোঃ মুহাইমিন আরিফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির প্রশাসনিক কর্মকর্তা আক্তার আহমদ চৌধুরী, এলোহা বাংলাদেশ সিলেট শাখার কো-অর্ডিনেটর নাসিদ আক্তার, হিসাবরক্ষক নীলমনি চন্দ্র, একাডেমীর প্রভাষক চৌধুরী মাহমুদুন নবী, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক শারমিন আক্তার, প্রভাষক সাবেরা সুলতানা প্রমুখ।
আগামীর প্রজন্মকে মানসিক ভাবে এবং কর্মদক্ষতার মাধ্যমে আজকের বিশ্বের তথ্য প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করে গড়ে তোলার লক্ষ্যে এলোহা কাজ করে যাচ্ছে। এলোহা একটি মজার এবং সহজ শিক্ষা পদ্ধতি। যার মাধ্যমে শিক্ষার্থীরা জটিল গণিতের সমাধান খুব দ্রুত ও নির্ভুল এবং সহজেই সমাধান করতে পারে।
এলোহা লার্নিং মেথর্ডের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে মালয়েশিয়ায়। বিগত ২২ বছরে বিশ্বের ৩৫০০ সেন্টারের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ ছাত্র-ছাত্রী এ শিক্ষার সাথে সম্পৃক্ত।
কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী প্রথম ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার সহ সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। বিজ্ঞপ্তি




























