০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ হাওর থেকে কিশোরীর লাশ উদ্ধার

  • Update Time : ০৬:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হাওর থেকে বিউটি আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি বিউটির বাবা তাকে ধর্ষণের অভিযোগ এনে হবিগঞ্জ আদালতে একটি মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিউটি আক্তার উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার সায়েদ আলীর মেয়ে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাওর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শায়েস্তাগঞ্জ হাওর থেকে কিশোরীর লাশ উদ্ধার

Update Time : ০৬:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮