বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- Update Time : ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামে এঘটনাটি ঘটে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় রায়পুর গ্রামের আব্দুল হকের বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আব্দুল হক, আসিক উদ্দিন, আব্দুল রউফ, এমরান আহমদ ও আব্দুল হান্নানের টিনসেড দালান ঘরে (বসতঘর) আগুণ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক এলাকার লোকজন প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি পরিবারের সবতঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ৬জন আহত হয়েছেন।
আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আব্দুল হক ও এমরান আহমদ।



























