০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে কলেজ ছাত্র ছাদ থেকে পড়ে প্রাণ হারালো

  • Update Time : ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর আম্বরখানায় ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন মদন মোহন কলেজের ছাত্র রাসেল আহমদ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে আম্বরখানার বরকতিয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের গ্রামের বাড়ি মৌলভীবাজারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকতিয়া ভবনে ব্যাচেলররা মেস করে থাকেন। কলেজ ছাত্র রাসেলও ওই ভবনের একটি কক্ষে থাকতেন। রাতে তিনি পা পিছলে ওই ভবনের ছাদ থেকে পড়ে যান। এসময় তিনি সড়কের পাশের বৈদ্যুতিক তারে গিয়ে পড়েন। এতে তার ছিড়ে রাসেলের পুরো শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট নগরীতে কলেজ ছাত্র ছাদ থেকে পড়ে প্রাণ হারালো

Update Time : ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮