০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার বিক্ষোভ, শনিবার দেশব্যাপী বিএনপির প্রতিবাদ

  • Update Time : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছে তার দল বিএনপি। আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। দুপুরে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ আদালতে খালেদার বিরুদ্ধে সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তাতে বর্তমান রাজনৈতি সংকট আরো ঘনীভূত হবে। বিচারব্যবস্থার ওপর থেকে দেশের মানুষের আস্থা চলে যাবে।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে সরকার যুদ্ধাবস্থা তৈরি করেছে দেশে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শুক্রবার বিক্ষোভ, শনিবার দেশব্যাপী বিএনপির প্রতিবাদ

Update Time : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০১৮