০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সিলেট সফরসূচি চূড়ান্ত

  • Update Time : ০৪:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সিলেট মাজার জিয়ারতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

সোমবার সকাল ৮টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া।

এ বিষয়ে রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চেয়ারপারসন সিলেট সফরে হযরত শাজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

এর আগে বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট থেকে। আমাদের নেত্রীর সিলেট সফরের সঙ্গে নির্বাচনী প্রচারণার সম্পর্ক নেই। সেখানে কোনো জনসভাও করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘উনি যাচ্ছেন পার্সোনাল (ব্যক্তিগত) বিষয়ে, মাজার জিয়ারত করার জন্য। ছেলে, বোনসহ বহু আত্মীয়-স্বজনকে তিনি হারিয়েছেন। সেজন্য তিনি মাজার জিয়ারতে যাচ্ছেন। ওদের সঙ্গে কোনো প্রতিযোগিতায় আমরা নামছি না।’

উল্লেখ, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রাযের দিন ধার্য রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদা জিয়ার সিলেট সফরসূচি চূড়ান্ত

Update Time : ০৪:১৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮