সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাহফুজ অাহমদ
- Update Time : ০২:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শ ও উদ্দেশ্যর প্রতি অনুপ্রাণিত হয়ে সংগঠনের নায়েবে আমির অন্তর্জাতিক মুফাসসিরে কুরঅান আল্লামা জুবায়ের আহমদ আনসারির উপস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সৈয়দ মাহফুজ আহমদ।
শনিবার সিলেটে যোগদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজ আহমদ, সিলেট মহানগরীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোছা মোল্লা, সিলেট মহানগরীর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফাহাদ আমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম, ওসমানীনগর শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মহানগরীর সদস্য মাওলানা ছানা উল্ল্যাহ, এ ছাড়া জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি



















