জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা : ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণা
- Update Time : ০৪:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আগামী ৮ই ফ্রেবুয়ারি মামলার রায় ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিন ধার্য করেন। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এজলাসে উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টা ৩৮ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। এর পরই জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন তিনি। ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাকি আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।



















