০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়লেন তামিম, সর্বকালের সেরা অধিনায়কের পথে মাশরাফি!

  • Update Time : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক :: দুটি অনন্য মাইলফলকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। প্রথমটি পেরিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বাঁহাতি এই ওপেনারের। এদিকে অধিনায়ক হয়ে দেশকে অনেক সাফল্যই এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। গড়েছেন অনেক মাইলফলক। এবার আরেকটি অর্জনের সামনে মাশরাফি।

তামিম কেড়ে নিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার সনাথ জয়াসুরিয়ার রেকর্ড। ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচ খেলেন শ্রীলঙ্কার এই বিস্ফোরক ব্যাটসম্যান। ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে করেন ২ হাজার ৫১৪ রান।

রেকর্ড গড়তে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রান প্রয়োজন ছিল তামিমের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪তম ওভারে ওই রান ছুঁয়ে ফেলেন তিনি। জয়াসুরিয়াকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ৭৩ ইনিংস।

ওয়ানডেতে এক মাঠে দুই হাজারের বেশি রান আছে আট ব্যাটসম্যানের। তামিম ছাড়া এই তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রেকর্ড গড়লেন তামিম, সর্বকালের সেরা অধিনায়কের পথে মাশরাফি!

Update Time : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮