জগন্নাথপুরে বৃষ্টি উপেক্ষা করে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল
- Update Time : ০৩:১৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বৈরি আবহাওয়া উপেক্ষা করে একুশের প্রথম প্রহরে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
রাত ১২টা ১ মিনিটে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা জগন্নাথপুর প্রেসক্লাব, নন গেজেটেড কর্মচারী ক্লাব, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘ সমিতি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাত ১২টা ১ মিনিটে জগন্নাথপুর শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে ফুলের শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ অনেকেই।
জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষাশহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে।





























