জগন্নাথপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জয়নুল ইসলাম
- Update Time : ০৮:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মজলিস নেতা হাফিজ জয়নুল ইসলাম। তিনি তার ফেইসবুকে অাজ রাত সন্ধা ৭টায় জগন্নাথপুর উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে যা লেখেছেন তা নিম্নে প্রকাশ করা হল।
প্রিয় জগন্নাথপুর বাসি।
আস্সালামুআলাইকুম।
আমার রাজনৈতিক শিক্ষা হচ্ছে দ্বীনকে প্রাধান্য দেওয়া।
উপজেলা পরিষদ নির্বাচনে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করার সকল প্রস্তুতি ছিল।
আমার গ্রামের সুনামধন্য উলামায়ে কেরামের অনুরুধে এক মাত্র দ্বীনের সার্থে আমি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।এতে আমার সুভাকাংখি অনেকে হয়তো কষ্ট পেতে পারেন।
কারন আপনারা ময়দানের অবস্হা পর্যালোচনা করে কষ্ট পাচ্ছেন।
আমি আশা করি আল্লাহর জন্য আপনারা উদারনীতি
অবলম্ভন করুন।
যারা নির্বাচন নিয়ে সময় ও অর্থের কুরবানি করেছেন।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
বিশেষ করে আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের নিকট।
আল্লাহ আমাদের সকল কাজ জান্নাতের বিনিময়ে কবুল করুন।





























