বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র কমিটি গঠন
- Update Time : ০২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.)’র প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুম’আ উপজেলা আল ইসলাহ’র কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। তালুকদার মোঃ ফয়জুল ইসলামকে সভাপতি ও মাওলানা আকমল হোসেন শাকুরকে সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। উপজেলা আল ইসলাহ সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আক্তার আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ফয়জুল ইসলামের পরিচালনায় শুরু হওয়া অনুষ্টানে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেন সিলেট জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহকারী নির্বাচন কমিশনারের বক্তব্য দেন সিলেট জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছাদীকুর রহমান শিবলী, ক্বারী মাওলানা সিরাজ উদ্দিন’র কোরআন তেলাওয়াত ও কবি রফীকুল ইসলাম মুবীন’র নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা আকমল হোসেন শাকুর। বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, দেওকলস ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল মুমিন, সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, লামাকাজী ইউনিয়ন সভাপতি মাওলানা জামাল উদ্দিন,দৌলতপুর ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা গোলাম মস্তফা। নব-গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান (গোয়াহরী), সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান বাবুল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আংগুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুবীন, প্রচার সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান,সহ-প্রচার মাওলানা শেখ সাহিদুর রহমান,অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক নূর হোসেন তালুকদার, শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক মাষ্টার ওয়ারিছ উদ্দিন,পাঠাগার সম্পাদক হাজী ছালেক আহমদ, সমাজ কল্যান সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ,অফিস সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মাওলানা আমিরুল ইসলাম, মনোহর আলী, উস্তার আলী, ইমাদ ইদ্দিন দয়াল, মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিব,মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা আবুল কালাম আজাদ।



















