সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা
- Update Time : ১০:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি আদায়ের প্রতিবাদে কলেজের প্রসাশনিক ভবনে তালাবদ্ধ রেখে বিক্ষোভ করেছে সাধারণ শিার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তালা ঝুলিয়ে কলেজের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন এই শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী দীপাল, ওমর ফারুক, সুকান্ত দত্ত, মলয় কর জানায়, এ বছর হাওরের ফসল হানির ফলসুনামগঞ্জের সকল মানুষ অতি কষ্টে দিন যাপন করছেন। এবছরের ফসলহানির পরও কলেজে সাধারণ শিার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেশন ফি আদায় করা হচ্ছে। কলেজের অধ্য নানান ধরণের অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভিত্তিহীনভাবে অতিরিক্ত ফি আদায় করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি অমান্য করে এ বছর অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও সেশন ফি সহ মোট ৫ হাজার ৭শ ৬০ টাকা নেয়া হচ্ছে। এর মধ্যে সেশন ফি ২ হাজার ৬ শত টাকা বেশি নেয়া হচ্ছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্য আব্দুস ছাত্তার
জানান, আমি আজকে জরুরী একটি কাজে ঢাকায় আছি। আমরা কোন প্রকার অতিরিক্ত ফি আদায় করি না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি অনুযায়ীই শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরনের টাকা নেয়া হচ্ছে। এ বছর ফসলহানীর কথা ভেবেই জেলা প্রসাসক ফি মওকুফের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। সেটার কপি আমাকে দিয়েছেন কিন্তু এই শিার্থীরা অপো না করেই ভবনে তালা দিয়েছে।



















