০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফারমার্স ব্যাংকের এমডি শামীমকে অপসারণ
- Update Time : ০২:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঋণ বিতরণের দায়ে এবার ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার তাকে অপসারণ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাংক কোম্পানির আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ অপসারণের আদেশ দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত চাপের মুখে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর পদত্যাগ করেন।



















