০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক মঙ্গলবার
- Update Time : ০২:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম এর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে চেয়ারপারসনের নেতৃত্বে এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী উপস্থিত থাকবেন।সোমবার রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।




























