১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি আগামীকাল সোমবার

  • Update Time : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে সরকার। এর প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি আগামীকাল সোমবার

Update Time : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭