০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রধান বক্তার মৃত্যু

  • Update Time : ০১:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ওয়াজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রধান বক্তার মৃত্যু

বরগুনার পাথরঘাটায় মাহফিলে ওয়াজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধান বক্তা মাওলানা সগীর মল্লিকের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা সগীর মল্লিক পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। তিনি পাথরঘাটা হাসপাতাল রোডের সংগ্রাম জামে মসজিদের খতিব ছিলেন।

জানা গেছে, উপজেলার কালীবাড়ি গ্রামের শাহ আলম ডাক্তার বাড়ির বার্ষিক মাহফিলে মাওলানা সগীর মল্লিক প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছিলেন। এসময় মাহফিলের মঞ্চে থাকা মাইকের মাউথ স্পিকারের সঙ্গে বিদ্যুতের ছেঁড়া তার লেগে যায়। আর এ মাউথ স্পিকার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওয়াজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রধান বক্তার মৃত্যু

Update Time : ০১:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭