০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত সচিব
- Update Time : ০৪:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জনপ্রশাসনের ১২৮ কর্মকর্তাকে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
সোমবারের পদোন্নতির পর অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৬০ জন ও ৬৫৩ জনে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যুগ্ম সচিব ও উপসচিব পদেও পদোন্নতি দেয়া হবে শিগগির।




























