ঈদে মিলাদুন্নবী(সা.)নব আবিস্কৃত নয়,যুগযুগ ধরে উদযাপন হয়ে আসছে– আহমদ হাসান চৌ.
- Update Time : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নব আবিষ্কৃত নয়, ইহা যুগযুগ ধরে উদযাপন হয়ে আসছে । সুতরাং এনিয়ে কোন দ্বিমত থাকার সুযোগ নেই। তিনি শনিবার বেলা ১১টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । মাদরাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো.আব্দুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জমির উদ্দিন লতিফিয়া হিফযুল কোরআন মাদ্রাসা সিলেট-এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা নজীর আহমদ হেলাল, দারুল হাবিব মাদরাসা ঢাকার প্রধান শিক্ষক মাওলানা শাহীদ আহমদ, মাদরাসার সহকারী শিক্ষক মো.মিজানুর রহমান মিজান।
মাদরাসার শিক্ষক মাওলানা মহি উদ্দিন এমরান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল খালিক, সাবেক মেম্বার আলফত আলী,যুক্তরাজ্য প্রবাসী,শিক্ষানুরাগী মো. গোলাম কিবরিয়া, গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আব্দুল রউফ, ক্বারী আবুল বশর,সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ, সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ। মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা ছাইফুল ইসলাম, প্রভাষক মাওলানা আব্দুল মন্নান, রফিকুল ইসলাম মল্লিক, আলী আসগর, রোকন উদ্দীন,মাওলানা ফরিদ আহমদ, নুর মুহাম্মদ,মাওলানা আবুল কালাম, আজিজুর রহমান ভূইয়া, কামরুজ্জামান, মাওলানা আব্দুর রউফ, মাওলানা মকবুল হুসেন, কাছম আলী, হোসাইন আহমদ প্রমুখ।



















