১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ফসল আমাদেরই রক্ষা করতে হবে : জেলা প্রশাসক

  • Update Time : ০২:৫৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হাওরের ফসল রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। তিনি শুক্রবার সকালে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হারুন-অর-রশিদ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার হাওরপাড়ের শিক্ষা সাহিত্য ও কৃষিসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। বিশেষ করে হাওরের ফসলকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় বড় বাজেট দেওয়া হয়েছে এবার। হাওর রক্ষা বাঁধের কাজ টেকসই ও সময়মতো শেষ করতে সকলকে কাজ করতে হবে। কারণ আমাদের ফসল আমাদেরই রক্ষা করতে হবে। তিনি কৃষকদের দেশের প্রাণ উল্লেখ করে বলেন, আপনাদের কষ্টের টাকায় আমাদের বেতন ভাতা হয়। আপনাদের পরিশ্রমের টাকায় দেশের উন্নয়ন হয় যে কোনো অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা আমাকে জানাবেন। হাওর রক্ষা বাঁধ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবেনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আমাদের ফসল আমাদেরই রক্ষা করতে হবে : জেলা প্রশাসক

Update Time : ০২:৫৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭