স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ ৪ চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের জিতু মিয়ার পুত্র আব্দুল তাহিদ (১৮), এনায়েতনগর গ্রামের আলী নুর আহমদের পুত্র সোয়েব আহমদ (২২), জগন্নাথপুর গ্রামের মৃত আখলাই মিয়া পুত্র শাহিনুর মিয়া (২০) ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের পশ্চিমবাগ এলাকার মৃত শামছুদ্দিনের পুত্র মামুন মিয়া (৩৪)।
শনিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পৌর এলাকার ভবের বাজার শাহ আবদুল আজিজ কিন্ডারগার্ন্ডের গ্যারেজ থেকে দুইটি টমটম গাড়ি ও ৮টি ব্যাটারী চুরি করে নিয়ে যায় একদল চোর। পুলিশ এ ঘটনায় ওই রাতে তাদেরকে গ্রেফতার করে। এবং চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবের বাজার আবদুল আজিজ কিন্ডারগার্ন্ডের গ্যারেজ থেকে চুরি হওয়া মালামালসহ ৪ চোর অাটক
- Update Time : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে





























