১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিলং তীর খেলার দায়ে দই যুবক কয়েছ ও মহারাজ’র ৫দিনের কারাদণ্ড

  • Update Time : ০৩:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: শিলং তীর খেলার দায়ে দই যুবক কয়েছ ও মহারাজকে ৫দিনের কারাদণ্ড।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শিলং তীর নামক জুয়া খেলার দায়ে দুই যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল দামোধরতপী গ্রামের রাজা মিয়ার ছেলে কয়েছ মিয়া (২৩) ও একই গ্রামের আকিল আলীর ছেলে মহারাজ মিয়া (২৩)। পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী বাজারে দীর্ঘদিন ধরে শিলং তীর খেলা চলছিল। বুধবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জগৎজ্যোতি চৌধুরী’র নেতৃত্বে ও এএসআই রিমন খাঁন, এএসআই জাকির হোসেনের সহযোগিতায় জুয়া খেলার দায়ে কয়েছ মিয়া ও মহারাজকে দামোধরতপী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ আটক কয়েছ আহমদ ও মহারাজকে ১৮৬৭ইং সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ও ৪ ধারা মোতাবেক ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিলং তীর খেলার দায়ে দই যুবক কয়েছ ও মহারাজ’র ৫দিনের কারাদণ্ড

Update Time : ০৩:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭