০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিবার সন্ধ্যায় বিচারপতিদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজ
- Update Time : ০৩:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে রবিবার সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে। বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদেরও ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।




























