১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নির্বাচনে না আসলে অস্তিত্ব সংকটে পড়বে : তোফায়েল
- Update Time : ০৬:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে অস্তিত্ব সংকটে পড়বে। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোন বিকল্প নেই।
শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজির হাটে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোলা সমিতির আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, ভোলা সমিতির সম্পাদক শহিদুল হক মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।




























